October 28, 2026, 9:48 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নিখোঁজের ৫ দিন পর কুতুবদিয়া সমুদ্র সৈকতে জোয়ারে ভেসে আসল মোনাফের মরদেহ

শওকতুল ইসলাম
Oplus_0

 

 

শওকতুল ইসলাম

কক্সবাজার চকরিয়া প্রতিনিধি

 

 

 

(২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় কুতুবদিয়া কৈয়ারবিল সৈকত থেকে একটি মরদেহ উদ্ধারের কথা জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

 

২৮জুলাই কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার অদূরে সাগরে জাহাজের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার একটি ফিশিং ট্রলার। এই ঘটনায় ৬ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলো আবদুল মোনাফ ও আলাউদ্দিন।

 

 

 

পরে উদ্ধার হওয়া মরদেহটি ৫দিন আগে নিখোঁজ জেলে আবদুল মোনাফের (৩৩) বলে নিশ্চিত করেছে তার পরিবার।

 

মোনাফের বোনের স্বামী কৈয়ারবিলের সাবেক ইউপি সদস্য মো. টিটু জানান, ভেসে আসা লাশটি গত কয়েকদিন আগে মহেশখালী সাগরে নিখোঁজ হওয়া আবদুল মোনাফের। পরনের কাপড়সহ ছবি দেখে মোনাফের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহ সনাক্ত করার কথা জানিয়েছে তাকে।

 

আবদুল মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের পুত্র।

 

মো. টিটু বলেন, গত সোমবার (২৮ জুলাই) হোয়ানকের ধলঘাট পাড়া এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে করে মাছ ধরতে যায় মোনাফ। ওই ট্রলার ডুবির ঘটনায় আলাউদ্দিন নামের আরও একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

 

কুতুবদিয়ার ওসি আরমান হোসেন বলেন, ‘মরদেহের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। দেহের পরনে নেভিব্লু প্যান্ট ও একটি এশ রঙের ফুলহাতা গেঞ্জি রয়েছে। উদ্ধার পরবর্তী পরিচয় নিশ্চিত হলে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।



আমাদের পেজ লাইক করুন