October 29, 2026, 10:10 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ 

মোঃ গোলাম কিবরিয়া

 

 

 

 

মো : গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

 

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ।

রাজশাহীর তানোর উপজেলা সদর সব-রেজিষ্টার অফিসের বারান্দা থেকে চুরি হওয়া ১১লাখ ৩০হাজার টাকার মধ্যে ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম আরজেদ আলী(৪৪)। সে বাধাইড় ইউনিয়নের উচাডাঙা গ্রামের সাইদুর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করা হয়েছে।

 

 

জানা গেছে, চলতি মাসের (২৮ জুলাই) সোমবার রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ মাবিয়া(৬৫) তানোর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির ১১লাখ ৩০হাজার টাকা নিয়ে বসে ছিলেন দলিল সম্পাদনার জন্য।

 

 

এসময় তিনি অন্যমনস্ক হওয়া মাত্র টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় চোর। এঘটনায় ভুক্তভোগী মাবিয়া তানোর থানায় অভিযোগ দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার দুই দিনের মধ্যে ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। বাকি টাকা সহ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে। বাকিদেরকেও গ্রেফতার করা সহ টাকা উদ্ধারে অভিযান চলছে। আশা করা যাচ্ছে দ্রুত সকল অপরাধীদের গ্রেফাতর করা হবে। এ বিষয়ে আরও তদন্ত চলছে ।



আমাদের পেজ লাইক করুন