October 29, 2026, 3:28 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চিকিৎসকের অবহেলায় রুগীর মৃত্যু

আসাদুজ্জামান
Oplus_0

 

 

 

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি: ৩১.৭.২৫

 

 

২৫০ শষ্যা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রুগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার রাতে হাসপাতালের ৬ষ্ঠ তলার পুরুষ ওর্য়াডের বারান্দায় এ ঘটনা ঘটে।

মৃত্যু বরণ করা ওই রুগীর নাম ফুলবাবু দাস। তিনি জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওরা গ্রামের সুখ চরণ দাস।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে ফুলবাবুর শ্বাস কষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডিএমএফ ছাত্র দেখে ভর্তি নেন। এর পরে ৬ষষ্ঠ তলায় নিলে সেখানে কোন ডাক্তার ও নার্সকে আসেনি। ততক্ষণে মুখ দিয়ে রক্ত বাহির হয়ে শ্বাস কষ্টে সে মারা যায় বলে অভিযোগ তাদের।

রুগীর মা বকুল রাণী দাস বলেন, হাসপাতালে ভর্তি করার পর আমার ছেলের মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছিল। পরে শ্বাস কষ্টে ছেলে আমার মারা যায়। ছেলে মারা যাওয়ার সময় ডাক্তার ও নার্সকে আমরা পাইনি। আমি বলবো চিকিৎসার অবহেলায় ছেলে আমার মারা গেলো।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হান্নান বলেন, রুগীর অবস্থা আশংকাজনক ছিল। ওই রুগীর বিষয়ে কেউ কিছু আমাকে জানাননি। আপনারা আবাসিক মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলুন।

বিষয়টি জানতে হাসপাতালটির তত্বাবধান ডা. শহিদুল্লাহ লিংকন এর মুঠোফোন একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮



আমাদের পেজ লাইক করুন