শওকতুল ইসলাম
প্রতিনিধি চকরিয়া কক্সবাজার
৩১(জুলাই) বৃহস্পতিবার বিকালে চকরিয়া শহরের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত তার রুটিন কার্যক্রমের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপারুন দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে রান্না,খাবারের গুণগতমান বজায় নারাখাসহ বিভিন্ন কারণে পৌরশহরের একাধিক হোটেল ও রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
ভবিষ্যতে সতর্ক নাহলে কঠোর আইন প্রয়োগের হুশিয়ারি দেয়া হয়।