October 31, 2026, 11:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লালমাই, সদর দক্ষিণ তুমি কার,এই বৈষম্য কত কাল চলবে*

মনিরুল ইসলাম

 

 

প্রতিনিধি :-মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,

 

 

 

জাতীয় সংসদ নির্বাচনের আগে  আসন বিন্যাস করেছে নির্বাচন কমিশন, লালমাই উপজেলাকে লাকসাম এর সাথে মিলিয়ে ৯নয় আসন ঘোষণা করা এবং সদর দক্ষিণ উপজেলাকে চৌদ্দগ্রাম আসনের সাথে মিলিয়ে ১১ আসন ঘোষণা করার মাধ্যমে সাধারণ জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । লালমাই এবং সদর দক্ষিণ উপজেলার সাধারণ মানুষের একটাই দাবি এ দুটি উপজেলাকে একটি স্বতন্ত্র নির্বাচনী আসন ঘোষণা করা।

অনুসন্ধানে জানাজায় কুমিল্লা-৯, কুমিল্লা আদর্শ সদর-এর ছয়টি ইউনিয়ন- বিজয়পুর, বারপাড়া, পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কানন, গলিয়ারা ও চৌয়ারা এবং লাকসাম উত্তরের চারটি ইউনিয়ন-বাগমারা, ভুলইন, বেলঘর, পেরুল নিয়ে ২৫৬ কুমিল্লা নির্বাচনী এলাকা গঠিত হয়েছিল। এই আসন ব্যবস্থা ১৯৮৬ সালে আওয়ামী লীগ, ১৯৮৮ ও ১৯৯১ সালে জাতীয় পাটি, ১৯৯৬ সালে আওয়ামী লীগ এবং ২০০১ সনে বিএনপি প্রার্থী নির্বাচনে জয় লাভ করেছে।
২০০৮ সালে সেনা সরকারের সময় আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য ৩০টি আসন জনসংখ্যার অজুহাত দেখিয়ে সূচনীয়ভাবে পরিবর্তন করা হয়। এমনকি কুমিল্লা-৯ আসনকে প্রথমে ২ ভাগ, আপত্তির পর আক্রোশ বশত; ৩ ভাগ করা হয়। এভাবে বাংলাদেশে ওই সময়ে কমপক্ষে ৩০টি আসন হয়। উচ্চ আদালতে কুমিল্লা-৯ আসনকে তিন ভাগ করার বিরুদ্ধে রিট করার পর হাইকোর্ট এভাবে আসন করাকে অবৈধ ঘোষণা করেন। পরবর্তী কমিশনগুলো ঠুটু জগন্নাথের মতো প্রতি বছরেই হাইকোর্টের রায়কে উপেক্ষা করে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়।

বর্তমান কমিশন জুলাই অভ্যুত্থানের পরে সুষ্ঠু সীমানা নির্ধারণের জন্য কাজ করছে। এই লক্ষে আমাদের প্রস্তাব সাবেক কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা, বর্তমান সিটি করপোরেশনের (১৯-২৭) নম্বর ওয়ার্ড, লালমাই উপজেলা, সদর দক্ষিণ উপজেলা নিয়ে কুমিল্লা-৯ পুনর্বহাল এবং ভোটার সংখ্যারভিত্তিতে আগের ১৯৮৬, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৬ ও ২০০১ এর মতো আসন ব্যবস্থা পুনর্বহাল করা হোক।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন