October 29, 2026, 3:21 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দামুড়হুদায় গুলি পিস্তল সহ একজন আটক

মোঃ হাসমত আলী

 

 

 

হাসমত আলী চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩১-০৭-২৫

 

 

 

চুয়াডাঙ্গা দামুড়হুদায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুর রহমান (৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সাইদুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে। তিনি বিএনপি-যুবদল ও ছাত্রদলের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন বলে নিশ্চিত করেছেন উক্ত সংগঠনের উপজেলার নেতারা। এছাড়া তিনি ইলেক্ট্রনিক্সের ব্যবসা করেন।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্প ও দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দশমী ব্রিজপাড়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইদুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি হুমায়ুন কবীর বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। সাইদুর রহমান রাজনৈতিক কোন পদে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন পদ নেই বলে জেনেছি, তবে স্থানীয় ৫নং ওয়ার্ড বাজার কমিটির সদস্য বলে জানা গেছে।



আমাদের পেজ লাইক করুন