October 29, 2026, 1:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লালমাইয়ে যুক্তিখোলায় অবৈধ গর-ছাগলের হাট বসার অভিযোগ রাজস্ব হারাচ্ছে সরকার.

মনিরুল ইসলাম

 

 

 

মনিরুল ইসলাম

কুমিল্লা লালমাই প্রতিনিধি

 

 

কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর দঃ ইউনিয়ন আজবপুর, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর ও চৌদ্দগ্রাম উপজেলাধীন শুভ পুর ইউনিয়ন হালচোঁ মৌজার অবস্থিত যুক্তিখোলা বাজারস্থ চলন মহাবিদ্যালয় মাঠে সুদীর্ঘ ২৫বছর যাবৎ গরু ও ছাগলের হাট ২০২৪ পর্যন্ত চলমান ছিলো সপ্তাহে প্রতি সোমবার। উক্ত চলন মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় সচেতন মহলের আপত্তিতে পড়ালেখার পরিবেশ বিঘ্ন ঘটায় উক্ত বাজার স্থায়ী ভাবে বন্ধের সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা কর্তৃপক্ষ উক্ত গরু ছাগলের হাট বাজারটি উক্ত স্থানে বাতিল ঘোষনা করে বলে সংশ্লিষ্টদের থেকে জানাযায়।

চলন মহাবিদ্যালয় মাঠে গরু ছাগলের হাট বন্ধ হওয়ার ফলে লালমাই উপজেলাধীন আজবপুর মৌজায় যুক্তিখোলা উত্তর বাজার, যুক্তিখোলা ফাজিল মাদরাসা সংলগ্নে একটি পক্ষ প্রতি সপ্তাহে সোমবার গরু ছাগলের হাট সরকারী অনুমোদনহীন পরিচালনা করে আসছে।

নাঙ্গলকোট উপজেলাধীন নশরতপুর মৌজায় ১০শতক যায়গায় আরেকটি পক্ষ সপ্তাহে একইদিন সোমবার গরু ছাগলের হাট চলমান আছে।সপ্তাহে একইদিনে বাজার হওয়ায় দুইটি পক্ষ বৈধ অবৈধ এবং পূর্বের বাজার এর মূল উত্তরাধিকার দাবি করে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলে স্থানীয় সুত্র জানা যায়। এই নিয়ে উভয়পক্ষে দাওয়া পাল্টা দাওয়ায় গরু-ছাগল বিক্রেতা ও ব্যবসায়ী সহ গরু ছাগল নিয়ে টানাটানি এবং হাতাহাতি হয়।

এব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন ৮নং বেলঘর দঃ ইউনিয়ন যুক্তিখোলা উত্তর বাজার (আজবপুর) সংলগ্ন গরু-ছাগল হাট জেলা প্রশাসন কর্তৃক কোনো অনুমোদন দেওয়া হয় নাই।

অপরদিকে নাঙ্গলকোট উপজেলাধীন ১নং বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর মৌজায় গরু-ছাগল হাট বাজার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সাক্ষরিত ১৪৩২ বাংলা সনের হাট-বাজার ইজারার টোল আদায়ের অনুমতি প্রদান করেন।যাহার স্মারক নাম্বার ২৫২/তাং ২৬-০২-২০২৫ইং



আমাদের পেজ লাইক করুন