October 29, 2026, 7:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লাকসামে দুই মাস ধরে নিখোঁজ গৃহবধূ তন্নী

মনিরুল ইসলাম

 

প্রতিনিধি :-মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,

 

 

লাকসামে নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি গৃহবধূ তুহিন আখতার তন্নীর (১৮)। একমাত্র মেয়ের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন তার মা-বাবা। দুশ্চিন্তায় তন্নীর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুন বেলা ১১টার দিকে তন্নী তার স্বামীর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজন ও শ্বশুরবাড়ির লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তন্নীর বাবা আবদুল খালেক লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তবে এখনও পর্যন্ত পুলিশ তার খোঁজ দিতে পারেনি।

তুহিন আখতার তন্নী লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের চা দোকানদার আবদুল খালেকের কন্যা। গত ৮ এপ্রিল তার বিয়ে হয় একই ইউনিয়নের ইরুয়াইন পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ সোহেল মিয়ার সঙ্গে। বিয়ের পর তন্নীর দাম্পত্য জীবন স্বাভাবিকই ছিল বলে জানিয়েছেন স্বামী সোহেল।

সোহেল জানান, ‘আমি ঢাকার যাত্রাবাড়িতে একটি ওয়ার্কশপে চাকরি করি। এ কারণে বিয়ের পর মাত্র ১০-১২ দিন তন্নীর সঙ্গে সময় কাটাতে পেরেছি। ঈদুল আজহার পর তাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার পরিকল্পনা ছিল। এরই মধ্যে সে দু-তিনবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। নিখোঁজ হওয়ার দুই দিন আগে তার বাবা তাকে আমাদের বাড়ি রেখে যান।’

তন্নীর বাবা আবদুল খালেক বলেন, “আমার মেয়ে আগে কখনও মোবাইল ফোন ব্যবহার করতো না। বিয়ের পরও সে ফোন ব্যবহার করত না। তাকে হারিয়ে আমরা দিশেহারা। আত্মীয়-স্বজনের পরামর্শে বহু জায়গায় গেছি, সব কিছু করেছি, কিন্তু কোনো খবর পাইনি। তার মা মেয়ের শোকে এখন মৃত্যুপথযাত্রী।”

এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক সাহাদাত হোসেন বলেন, ‘তন্নীর সন্ধানে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তবে নিখোঁজের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ ব্যাপারে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ‘মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।’

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন