মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি| দৈনিক ৩৬ জুলাই
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে। মোহাম্মদ রিপন পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী লাল মিস্ত্রি বাড়ির আহম্মদ চাফার পুত্র।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় রিপনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রিপন এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত ছিলেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: www.daynik36july.com