October 31, 2026, 2:48 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামে যুবলীগ নেতা ও ইউপি সদস্য বাহাদুর খাঁন গ্রেপ্তার

রাকিবুল হাসান

 

রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগের আহ্বায়ক মো. বাহাদুর খাঁন (৪৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

বাহাদুর খাঁন বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের ছেলে। জানা গেছে, সোমবার তিনি তার বিরুদ্ধে রুজ হওয়া একটি পূর্ববর্তী মামলার নিয়মিত হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে যান। হাজিরা শেষে আদালত চত্বরের নিচে সড়কে নামামাত্রই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা।

 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, “২০২৪ সালে চাঁন্দগাঁও থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার ভিত্তিতে মো. বাহাদুর খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুর খাঁন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও স্থানীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে

www.daynik36july.com

 



আমাদের পেজ লাইক করুন