October 28, 2026, 9:45 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুমিল্লায় ঘর থেকে স্ত্রী কন্যার মরদেহ উদ্ধার, স্বামী পলাতক,*

মনিরুল ইসলাম

 

প্রতিনিধির :-মনিরুল ইসলাম

লালমাই- সদর দক্ষিণ, কুমিল্লা,

 

 

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় একটি ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা রাজমিস্ত্রী মীর হোসেন। নিহত গৃহকর্ত্রী জাহেদা আক্তার (৩৫) স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন এবং নিহত তাদের মেয়ে মিশু ১৫ বছর বয়সী। তাদের ১২ বয়সী ফাতেমা নামে আরো এক শিশু কন্যা রয়েছে। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া। দেবপুর ফাঁড়ি পুলিশ বলছে, মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই তারা এই বাড়িতে ভাড়া আসেনি। গতকাল মধ্যরাতে জিহান ফুটোয়ার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানান বাসার ভেতর জাহেদ আক্তারের মৃত্যু হয়েছে। মীর হোসেন যেন বাড়ি থেকে পালাতে না পারে। এ ঘটনার পর তিনতলায় গিয়ে খোঁজ নেয়ার সময় তিনি দেখতে পান মীর হোসেন পালিয়ে গিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়। একই ঘরের ভেতরে মা ও মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পাশের ঘরেই ছিল মীর হোসেনের আরেক মেয়ে ও তার মা। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রিয়ার আলামত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিহত জাহেদা প্রতিবেশী আব্দুল্লাহ সরকার জানান, আমরা পাশের ঘরেই থাকি কিন্তু কখনো তাদের মধ্যে কোন কলহ দেখি নাই। ভোরবেলা ফজরের নামাজের পর বাড়িওয়ালার ডাকে জানতে পারি পাশের ঘরেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন