October 29, 2026, 3:30 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিএনপির সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার কে তুলে নেয়ার অভিযোগ

মনিরুল ইসলাম

 

 

বিএনপির যুগ্ম আহবায়ক ও আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ।

 

 

প্রতিনিধি :-মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে নিজ এলাকা থেকে কালো গাড়িতে (নোয়াহ প্রাইভেটকার) তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আলমের পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালো দুটি নোয়াহ গাড়ি কাশিমপুর গ্রামে আসে এবং আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম সরকারকে উঠিয়ে নিয়ে যায়। নিজ গ্রাম থেকে একজন সাবেক চেয়ারম্যানকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আবুল খায়ের জানান, আওয়ামী লীগের আমলে দেখতাম যাকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। কাউকে গুম, কাউকে হত্যা বা কাউকে আটক দেখাতো। এখন কি আবার সেই যুগ ফিরে এল?

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, শাহ আলম সরকার একজন উপজেলা বিএনপি নেতা যিনি চেয়ারম্যান ছিলেন। তার পরিবার জানালো কালো গাড়িতে করে কারা যেন তাকে উঠিয়ে নিয়ে গেছে। অবাক লাগে ফ্যাসিস্ট পতনের পরও আমরা নিরাপদ না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবিলম্বে শাহ আলম সরকারকে উদ্ধার করবে বলে আমাদের আশা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

www daynik36july.com



আমাদের পেজ লাইক করুন