August 1, 2026, 6:18 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

হত্যা মামলায় কারাগারে মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক

নাজমুল হাসান

 

 

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি

 

 

 

নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আদালত পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে হওয়া শাওন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোশারফ হোসেন প্রধান মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মাধবদী থানা পুলিশ। এসময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার মূল নথি অন্য আসামীর শুনানির জন্য জেলা জজ আদালতে মূলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরবর্তীতে রিমান্ড শুনানি রেখে আসামী মোশারফ হোসেন প্রধান মানিককে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হত্যা মামলার আসামী মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে তাকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া মাধবদী থানার হত্যা মামলায় আদালতে নিয়ে যায় মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন