October 28, 2026, 4:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

জি এম সেলিম ইমরান সাহস
Oplus_0

 

 

 

জি এম সেলিম ইমরান সাহস
কেশবপুর প্রতিনিধি

 

 

 

কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার রেজাউল ইসলাম এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত আসেন না তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, পরীক্ষার হলে নকল সরবরাহ, সহকারী শিক্ষকদের হেনস্থা হয়রানি ও অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ উঠেছে।

এ নিয়ে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ইউএনওর কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। অনেক শিক্ষক ফেসবুক লাইভে এসে এসবের দ্রুত তদন্তের দাবি করেছেন।

সরেজমিনে জানা যায়, বিগত ৩০ বছর ধরে ভুয়া বিলও ভাউচারে মাদ্রাসা ফান্ডের অর্থ হরিলুট করছেন রেজাউল ইসলাম নামে ওই মাদ্রাসার সুপার। হিসাব চাইলে দেওয়া হয় না হিসাব। কর্মচারী নিয়োগ বাণিজ্য করে নিজের আত্মীয়স্বজনকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেন। এলাকাবাসী এ নিয়ে মানববন্ধনও করেছেন।

প্রতি বছর প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করছেন তিনি। বিগত ৩০ বছর ধরে চলা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পায় না। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর একাধিক অভিযোগ
অদেওয়ার পরও এডহক কমিটির সভাপতি যোগসূত্রে সুপারের অপকর্ম ঠকানো যাচ্ছে না এবিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি নেই বলে জানান সহকারী শিক্ষক বৃন্দ।

এ বিষয়ে মাদ্রাসা সুপার রেজাউল ইসলাম কাছে একাধিকবার কল দিলেও তার কোন যোগাযোগ পাওয়া যায়নি।



আমাদের পেজ লাইক করুন