October 28, 2026, 8:35 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়া ছাইরাখালীতে খুন রহস্য উদঘাটনে তৎপর পুলিশ

শওকতুল ইসলাম
Oplus_0

 

 

শওকতুল ইসলাম
কক্সবাজার জেলা প্রতিনিধি

 

 

 

গতকাল(২৭ জুলাই) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় রহিম(৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহত রহিমের নিজ বাড়ি মাতারবাড়ির ৭নং ইউনিয়নে বলা জানা গেছে।সে ছাইরাখালিতে নিজস্ব ক্রয়কৃত বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

নিহতের পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরে এর আগেও নিহতের কণ্যাকে নৃশংস নির্যাতনের পরে ঐ বাড়িতে হত্যা করা হয়।

ঐদিকে একই বাড়িতে পরপর দুটি হত্যাকান্ডের জেরে এলাকায় আতংক বিরাজ করছে।এলাকাবাসীর দাবি নিহতের পরিবারের সাথে কারো পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে।যার কারণে নির্মম এই হত্যাকান্ড ঘটতে পারে।

এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এলাকাবাসী দ্রুত এই নির্মম হত্যাযজ্ঞের রহস্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া থানার পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে বিষয়টি তদারকি করছেন এবং এর সঠিক রহস্য উদঘাটনে তৎপর রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তারা মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি তদারকি করার এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন