October 28, 2026, 12:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে ৫ হত্যায় মানবতাবিরোধী অপরাধ গ্ৰেফতার আওয়ামীলীগ এর ৩ নেতা

মোঃ শাহ পরান আরিফ

শাহপরান আরিফ লক্ষ্মীপুর প্রতিনিধি

 

 

লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে ৫ হত্যায় মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

 

 

জুলাই-আগস্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে পাঁচজন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমতি দেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ২২ সেপ্টেম্বর।

গ্রেফতার হওয়া তিনজন হলেন:
🔹 হুমায়ুন কবির পাটোয়ারী — লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
🔹 সালাহ উদ্দিন জাবেদ — দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
🔹 শাহীন আলম — জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

মামলার প্রেক্ষাপট
২০২৪ সালের ৪ আগস্ট, লক্ষ্মীপুরে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন চার শিক্ষার্থীসহ পাঁচজন।

নিহতরা হলেন:

আল আসাদ আফনান (মাদাম ব্রিজ এলাকায় নিহত)

সাব্বির হোসেন রাসেল

কাউসার হোসেন

ওসমান গণি

মো. সুজন (তমিজ মার্কেট এলাকায় নিহত)

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করা হলে আদালত বিষয়টি আমলে নেয় এবং তদন্ত শেষে গ্রেফতারের নির্দেশ দেয়।

প্রসিকিউশনের বক্তব্য
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম। তিনি বলেন, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলন দমন করতেই চালানো হয়। এটি মানবতাবিরোধী অপরাধের প্রকৃষ্ট উদাহরণ।”

ট্রাইব্যুনালের বিচারপতিরা

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী (চেয়ারম্যান)

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ

জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন