হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
সড়ক দূর্ঘটনায় আহত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে কামাল হোসেন(৪০) দীর্ঘ ১ মাস মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গতকাল রোববার রাত সাড়ে ৯ টার সময় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।
পরিবারের লোকজন জানান, গত ২৩ জুন নিজ বাড়ি থেকে চুয়াডাঙ্গায় যাবার পথে উপজেলার চিৎলার মোড়ে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে।এতে মোটরসাইকেল আরোহী কামাল পিচ রাস্তার ওপরে ছিটকে পড়ে হাত, পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। একদিন পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে গ্রামের বাড়িতে লাশ এসেই পৌছালে দেখা দেয় হৃদয়বিদারক দৃশ্য ভারী হয়ে উঠে আকাশ। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
www.daynik36july.com