October 28, 2026, 10:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় নারীকে মারধর নির্যাতনের অভিযোগ”

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ বুড়িরচর গ্রামে এক নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. আসমা (৩৬) অভিযোগ করে জানান, গত ২১ জুলাই সন্ধ্যায় প্রতিবেশীরা তার বাসায় ঢুকে তাকে মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা একজন গৃহবধূ। তার স্বামী মো. বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. কামাল হোসেনের ছেলে মো. হাসান (৩২) ও তার স্ত্রী সনিয়া (২৮) হঠাৎ তার বাড়িতে প্রবেশ করে কাঠফলা গাছের ডাল দিয়ে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করে। এ সময় আসমার মা বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় আসমাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তিনি বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মোসা. আসমা বলেন, “আমি নাকি হাসানের কাঠবাদাম নিয়ে গেছি এই অজুহাতে হাসান ও তার স্ত্রী সনিয়া আমাকে মারধর করে। আমাকে রক্ষা করতে আসা আমার মাকেও তারা আঘাত করে। এখন তারা আমাদের হুমকি দিচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় বাসিন্দা মো. ছগির হাওলাদার বলেন, “হাসান প্রায়ই প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ করত যে তারা তাকে হয়রানি করে। মেয়ের সঙ্গে বাদাম নিয়ে কথা কাটাকাটি হইছি। এ বিষয় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।”

অভিযুক্ত মো. হাসান বলেন, “আমাদের পারিবারিক জমি তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিল। দুই বছর আগে স্থানীয়দের মাধ্যমে জমি ফেরত পাই। সেই থেকেই তারা আমাদের প্রতি শত্রুতা পোষণ করছে। সামান্য কয়েকটা ‘কাট বাদাম’ নিয়ে আমার ছোট মেয়ের সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করেছে। আমার স্ত্রী গর্ভবতী, অথচ তাকেও অপমান করা হচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

,www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন