October 27, 2026, 10:44 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীতে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নাজমুল হাসান

 

 

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি

 

 

 

নরসিংদীর শিবপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশু দু’জন হলো—মুনসেফেরচর কাঁঠালতলা গ্রামের শাকিল মিয়ার তিন বছরের ছেলে আলিফ মিয়া এবং প্রতিবেশী সোহেল মিয়ার তিন বছরের মেয়ে মায়ামনি।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় একসঙ্গে খেলতে বের হয় দুই শিশু। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজ করতে গিয়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয়রা দুই শিশুকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন