August 1, 2026, 5:16 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

খাগড়াছড়িতে আইডিএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মুবিনুল ইসলাম
Oplus_0

খাগড়াছড়িতে আইডিএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত**

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

খাগড়াছড়ি সদর উপজেলার ৩নং গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত হলো দিনব্যাপী উন্নয়ন মেলা, প্রীতি ফুটবল ম্যাচ, ম্যারাথন দৌড়, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং এনজিও সংস্থা আইডিএফ-এর বাস্তবায়নে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, “সমৃদ্ধি কর্মসূচি পল্লী জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ে।”

উদ্বোধন পর্ব শেষে অতিথিরা উন্নয়ন মেলা পরিদর্শন করেন এবং ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্নেজী চাকমা, পোকাল পার্সন মহিউদ্দিন আহম্মদ চৌধুরী, যোনাল ম্যানেজার মহসিন মাসুদ, আইডিএফ এরিয়া ম্যানেজার মাহবুবুল কবির, আঞ্চলিক সমন্বয়কারী মুসলেহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, বিনোদন ও সামাজিক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি হয়েছে বলে মনে করেন আয়োজকরা।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন