October 28, 2026, 2:49 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ উপজেলা চর আমখাওয়ায়

মোঃ মোখলেছুর রহমান

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

 

 

২৬ জুলাই ২০২৫ ইং রোজ শনিবার, আজ সকাল ১০ টায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবারে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল হাসেম মাস্টার এবং সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব দেবাশীষ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী মারাত্মক ব্যাধি। যুবসমাজকে রক্ষায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতা, পারিবারিক নজরদারি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
আয়োজনে ছিল ২ নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন