October 31, 2026, 2:18 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাইলস্টোন ট্রাজেডি: নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল

স্টাফ রিপোর্টার ঢাকা
Oplus_0

 

 মাকসুদুর রহমান স্টাফ রিপোর্টার | দৈনিক ৩৬ জুলাই | প্রকাশ: ২৬ জুলাই ২০২৫

 

 

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এক অভিভাবক রজনী ইসলাম। এই হৃদয়বিদারক ঘটনার পর নিহত রজনীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, জননেতা হাবিব উন নবী খান সোহেল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি নিহত রজনীর বাসায়—উত্তরার রূপায়ণ সিটিতে—গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান।

শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে” — হাবিব উন নবী সোহেল

রজনীর স্বামী জহুরুল ইসলাম, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কন্যা ঝুমঝুম এবং ষষ্ঠ শ্রেণির পুত্র রুহানকে সান্ত্বনা দিয়ে হাবিব উন নবী খান সোহেল বলেন—

“আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা সীমিত। দুর্ঘটনা ঘটলেই আমরা আলোচনা করি, কিন্তু পরে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এখনই সময় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার।”

তিনি আরও বলেন—

“রজনীর মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আল্লাহ তার সন্তানদের এবং পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন।”

 উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

এই মানবিক সফরে সোহেল ভাইয়ের সঙ্গে ছিলেন—

  • বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান
  • সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল দক্ষিণ—নজরুল ইসলাম নোমান
  • কোকো স্মৃতি ফুটবল পরিষদের সদস্য রাশেদ উল হক সরকার
  • স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মহিরুল ইসলাম টিপু
  • কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাফিদ সরকার নৈতিক
  • উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সোহাগ মাহমুদ
  • যুবনেতা তানভীর আহমেদ

 মন্তব্য বা মতামত পাঠাতে চাইলে যোগাযোগ করুন: news@36july.com
📲 আরো খবরের জন্য ফলো করুন: facebook.com/36JulyNews


 



আমাদের পেজ লাইক করুন