তারিখ: ২৬ জুলাই ২০২৫, শনিবার
স্থান: ১০ নং কুতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক, দৈনিক ৩৬ জুলাই
বোরহানউদ্দিন ভোলা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা বাড়াতে মাঠে নেমেছেন কুতুবা ইউনিয়নের গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী রাজনীতিবিদ জনাব আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
শনিবার (২৬ জুলাই) বিকেলে ১০ নং কুতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন । স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ।
সভায় নেতারা বলেন—
“এই রাষ্ট্র আজ অবিচার আর লুটপাটের কারখানায় পরিণত হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করে যারা ক্ষমতায় থাকে, তাদের দিন গোনা শুরু হয়ে গেছে। জাতীয় নির্বাচনে জনগণের রায় ছিনিয়ে নিতে দিচ্ছে না।”
নেতারা আরও জানান,
“বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। আর এই লড়াইয়ে ১০ নম্বর কুতুবা ইউনিয়ন হবে এক অন্যতম শক্ত ঘাঁটি।”
সভায় নেতাকর্মীরা নির্বাচনী রণকৌশল, মাঠপর্যায়ের সংগঠনের গতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদক।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক, যুবদলের সভাপতি ও সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদক, ছাত্রদলের সভাপতি ও সম্পাদক ও ওয়ার্ড এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
স্থানীয়দের মধ্যেও সভাটি বেশ সাড়া ফেলেছে।
সূত্র: দলীয় সংবাদ প্রতিনিধি / স্থানীয় সংবাদদাতা
www.daynik36july.com