মনিরুল ইসলাম
লালমাই- সদর দক্ষিণ কুমিল্লা, প্রতিনিধি
২৫ জুলাই:
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে এক যুবকের রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের নাম মোঃ হায়াতুর নবী (৩০)। তিনি বড়বাম উত্তর পাড়া এলাকার ওসমান মাস্টার বাড়ির মুসলিম মিয়ার মেঝ ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৪ জুলাই) রাতের কোনো এক সময় কে বা কারা হায়াতুর নবীকে নির্মমভাবে হত্যা করে গ্রামের পাশে ফেলে রেখে যায়। আজ সকালে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
হায়াতুর নবী এলাকায় একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত হত্যার মোটিভ বা দোষীদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
www.daynik36july.com