মোঃ রফিকুল ইসলাম
সুনামগঞ্জ প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
দেশ পুর্নগঠন ও জুলাই পদযাত্রার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয় পথসভা। সভায় যোগদিতে গতকাল রাতেই সুনামগঞ্জ পৌছেন নেতারা। অবস্থান করেন সার্কিট হাওজে। বেলা ২টা নাগাত সভামঞ্চে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম-
তিনি বলেন- “মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে”
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- সারজিস, হাসনাত সহ এনসিপির সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
প্রশাসনের কড়া নিরাপত্তায় সমাপ্ত হয় এনসিপির পথসভা।
প্রতিবেদকঃ
মোঃ রফিকুল ইসলাম
দৈনিক ৩৬ জুলাই
সুনামগঞ্জ প্রতিনিধি।