October 30, 2026, 7:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

আমরা মাটি মানুষের পাশে থাকতে চাই” — মুফতি মিজানুর রহমান কাসেমী

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেছেন, “এতো বছর যারা ক্ষমতায় ছিল, তারা কখনো পাথরঘাটার মানুষের কষ্ট বুঝতে পারেনি। আমরা এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমরা মাটি ও মানুষের পাশে থাকতে চাই।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী পাথরঘাটার আবু সাঈদ চত্বরে প্রথম গণসংযোগ করেন এবং বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

এক পথসভায় তিনি বলেন, “একদল ৫ আগস্টের পর লুটপাট করে পালিয়ে গেছে। অন্যদিকে আরেক দল নিরীহ মানুষকে মামলার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা হেভিওয়েটের নাম ব্যবহার করে দোকানে দোকানে চাঁদাবাজি করছে। আমরা আমাদের ভাই ও দোকানদারদের রক্ষা করব, পাথরঘাটায় কোনো চাঁদাবাজি হতে দেব না।”

তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য। আমরা রাজনীতি করি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। যদি আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”

পাথরঘাটায় গণসংযোগ শেষে তিনি চরদুয়ানী, কাকচিড়া, ডৌয়াতলা এবং বামনা উপজেলা সদরে বিভিন্ন বাজারে গণসংযোগ করছেন।

গণসংযোগে মুফতি কাসেমীর সঙ্গে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী, ধর্মপ্রাণ তরুণ যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন