October 28, 2026, 2:57 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রতনপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, উত্তাল এলাকাবাসী

মোঃ মনির হোসেন

 

🖋️ মোঃ মনির হোসেন
প্রতিনিধি, ভোলা সদর উপজেলা দৈনিক৩৬জুলাই

 

 

 

ভোলা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন একই এলাকার মোহাম্মদ বাইজিদ।

ঘটনার পর ভিকটিমকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবা সংবাদমাধ্যমকে জানান, “আমি আমার মেয়ের জন্য সুবিচার চাই। বাইজিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও মেয়েদের এমন ইজ্জতের হানি হতে পারে।” তিনি ভোলা সদর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।

এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন বা পুলিশ সুস্পষ্ট কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। তবে এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে বাইজিদের বাড়ি ঘেরাও করে জনতা নিজেই বিচার করবে।

স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভ
ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে এ ঘটনার নিন্দা জানানো হচ্ছে।

অপেক্ষা এখন প্রশাসনের কঠোর পদক্ষেপের দিকে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন