October 30, 2026, 3:58 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনায় দোয়া মাহফিল”

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার, বরগুনা: প্রতিনিধি

 

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বরগুনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসীদের হাতে নিহত বরগুনার কৃতি সন্তান সোহাগ, বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থী এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বরগুনা শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বরগুনা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রেজুল কবির।

দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”

রেজুল কবির আরও বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন