July 30, 2026, 2:18 am
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

বিমান দূর্ঘটনায় শিক্ষাথীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের

শরীফুল ইসলাম

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরা শহর শিবিরের দোয়া-মাহফিল

 

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

ঢাকা উত্তরার মাইলস্টোন এন্ড কলেজে গত ২১ জুলাই যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে এবং অনেক শিক্ষার্থী মারা যাওয়ার পাশাপাশি অনেকেই দগ্ধ অবস্থায় ঢাকার বিভিন্ন বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার ( ২৩ জুলাই) সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরায় মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে সকাল ৮ টায় ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এবং শহর সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন।

প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার মোনাজাতে গত ২১ জুলাইয়ে ঢাকা উত্তরার মাইলস্টোন এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীদের মাগফেরাত কামনা এবং দগ্ধ অবস্থায় যারা আহত হয়ে ঢাকার বিভিন্ন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন