October 28, 2026, 3:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জুসে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা গ্রেফতার

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম
প্রতিনিধি চকরিয়া কক্সবাজার

 

 

 

২১ জুলাই (সোমবার) বিকেলে পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা ও মেয়েকে তা পান করায়। অজ্ঞান হওয়ার পর তাদের পালাক্রমে ধর্ষণ করা হয়।

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জুসে চেতনানাশক মিশিয়ে এক নারী ও তার কিশোরী মেয়েকে অজ্ঞান করে ধর্ষণ করেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পরে জ্ঞান ফিরলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবার ও ক্যাম্প প্রশাসনকে জানায়। অভিযোগ পাওয়ার পর ১৪ এপিবিএন দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—বি ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, “ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন