October 28, 2026, 10:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিশ্বরোডে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান: ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা*

মনিরুল ইসলাম
Oplus_0

 

 

প্রকাশিত : ২১ জুলাই ২০২৫

 

 

মনিরুল ইসলাম: প্রতিনিধি

লালমাই – সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা,

কুমিল্লা জেলার, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে মোট ১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল ০৭টি বাস, ০১টি ট্রাক, ০৫টি মোটরসাইকেল ও ০১টি লরি।

তল্লাশি কার্যক্রমে এসব যানবাহনের সঠিক কাগজপত্র না থাকা, নিয়ম ভঙ্গ ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৬২,০০০ টাকা (বাষট্টি হাজার) জরিমানা আদায় করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

-আদর্শ সদর আর্মি ক্যাম্প, কুমিল্লা

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন