July 28, 2026, 10:14 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

জুলাই আগস্ট শহীদের স্বরনে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি খানখানাপুরে

আক্কাস আলী খান
Oplus_0

খানখানাপুরে ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

 

 

আক্কাস আলী
রাজবাড়ী প্রতিনিধি

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৬ দিনব‍্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২০ জুলাই বেলা ১১ টায় একযোগে ঢাকাসহ সকল জেলা, উপজেলা ও মহানগরে জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ‍্যুত্থান ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক শহীদদের স্মরণে ঢাকার জিয়া উদ‍্যানে প্রধান অতিথি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসাবে যুগ্ম মহাসচিব অ‍্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল ও কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচীর পালন করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুর ২ টার দিকে প্রতিষ্ঠানটির চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. মো. আসলাম মিয়া।

বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং তাদের স্মৃতিকে ধরে রাখতেই আমাদের এমন উদ্যোগ। তিনি আরও বলেন, গত বছরের এ মাসেই ফ‍্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন শুরু হয়ে যেটি ৫ আগষ্টে সমাপ্তি ঘটে। এই দুই মাসে যেসকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের মনে রাখতে হবে এবং দেশটাকে সবুজ শ‍্যামলে ভরিয়ে তুলতেই আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছি।

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি
তারিখঃ ২০/০৭/২৫

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন