July 28, 2026, 7:07 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

মহম্মদপুরে অগ্নিকান্ডে দরিদ্র কৃষকের স্বপ্ন পুড়ে ছাই!

এম এ রইচ

এম এ রইচ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

 

 

 

মাগুরার মহম্মদপুরে দরিদ্র কৃষক রমজান আলী পটুর স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রমজান ও তার স্ত্রী মিলে সংসার গড়ে তুলেছেন। সেই সংসারে দুইটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগিই ছিল তাদের স্বম্বল। আর এসব গৃহপালিত পশু নিয়েই তাদের স্বপ্ন ছিলো। কিন্তু শনিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। রমজান আলী উপজেলা সদরের লাহুড়িয়া গ্রামের মৃত্যু আব্দুস সামাদ শেখের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়, এই ভিটা ছাড়া তাদের নিজেস্ব কোনো জমিজমা নেই। অন্যের জমিতে দিনরাত পরিশ্রম করে দুইটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি স্বম্বল হিসেবে পঁুজি করেছিল। কিন্তু এদিন রাত প্রায় দুইটার সময় দরিদ্র রমজান আলীর গোয়াল ঘরে আগুন লাগে, এতে জীবন্ত ভস্মীভূত হয়ে গেছে দুইটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি। তীল তীল করে গড়ে তোলা সহায় স্বম্বল আগুনে পুড়তে দেখে ছুটে যান রমজান আলীর স্ত্রী লাকী বেগম এবং আগুন নেবানোর চেষ্টা করেন। চেষ্টাকালে তার হাত পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান। একমাত্র সম্ভল শেষ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র কৃষক রমজান ও তার পরিবার।

ক্ষতিগ্রস্ত রমজান আলী পটু বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। সারা জীবন ধরে সম্বল হিসেবে যা করেছিলাম, সব শেষ হয়ে গেল, এখন আমি কি করবো।

পার্শবর্তী বাসিন্দা লতিফুল খবির জানান, তাদের নিজেস্ব ভিটাটুকু ছাড়া আর কোনো জমিজমা নেই। আগুনে পুড়ে অসহায় এই পরিবারের সব শেষ হয়েগেছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন