July 31, 2026, 2:20 am
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

মনপুরায় হাতপাখার প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের শুভ আগমন ২২ জুলাই

মুহাম্মদ আশরাফুল ইসলাম

 

মুহাঃ আশরাফুল ইসলাম
মনপুরা প্রতিনিধি:

 

 

 

আসছে আগামী ২২শে জুলাই, মঙ্গলবার বিকাল ৩ঘটিকায় মনপুরা উপজেলার পবিত্র মাটিতে শুভ আগমন ঘটতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন ভাইয়ের।

তিনি হচ্ছেন পীর সাহেব চরমোনাই (দা.বা.)-এর মনোনীত প্রতিনিধি ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের একজন ইসলামপন্থী, সৎ ও জনসেবামূলক নেতৃত্বের প্রতীক। এই সফরের মধ্য দিয়ে তিনি মনপুরাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করবেন বলে জানা গেছে।

ইতিমধ্যে মনপুরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাঁর আগমনকে কেন্দ্র করে সাজসাজ রব উঠেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ.এম নাহিদ হাসান শাহীন জানান, প্রফেসর কামাল উদ্দিন একজন নীতিবান, প্রজ্ঞাবান ও জনগণের পাশে থাকা মানুষ। তার আগমন আমাদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে।

তিনি আরোও বলেন, এই আগমন শুধু একটি সফর নয়, বরং এটি ইসলামী নেতৃত্বের জাগরণ, মূল্যবোধভিত্তিক রাজনীতির নবউদ্যোম এবং দ্বীনি রাজনীতির প্রতিফলন বলে মনে করছেন অনেকেই।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন