July 28, 2026, 8:07 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

তৃণমূল থেকে উঠে আসা বিএনপি নেতা জাকির হোসেন

মোঃ শাহপরান

মোঃ শাহপরান আরিফ, লক্ষ্মীপুর প্রতিনিধি।

 

 

 

তৃণমূল থেকে উঠে আসা বিএনপি নেতা জাকির হোসেন এগিয়ে মোঃ জাকির হোসেন আরিফ, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বি,এন,পির সম্মেলনে “সভাপতি” পদে একজন প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

আপনারা আমাকে সেই ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল থেকেই চেনেন। আমি আপনাদের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে সকল রাজনৈতিক কর্মকান্ডে ছিলাম, আছি এবং থাকবো, ইনশাআল্লাহ্। আমি আপনাদের কথা দিয়ে বলতে চাই—আপনারা আমাকে নির্বাচিত করলে, আমি আমার মেধা ও আন্তরিকতা দিয়ে দলকে সু-সংগঠিত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।

নির্বাচনে কে জয়ী হবে, সেটি বড় কথা নয়—আমরা সবাই একই রাজনৈতিক মতাদর্শের সহযোদ্ধা, আমরা সকলে ভাই, ভাই। এটি একটি প্রতিযোগিতা মাত্র।আমরা একে অপরের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানাই।

দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা আমাদের দেশের প্রতি সর্বোচ্চ দেশপ্রেম দেখানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্র-ক্ষমতায় অধিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

পরিশেষে, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করছি। একটি সমৃদ্ধশালী, দুর্নিতীমুক্ত, উন্নত বাংলাদেশের প্রত্যাশায়।”বাংলাদেশ জিন্দাবাদ”।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন