মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
আজ ১৯ জুলাই ২০২৫, কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় এ আয়োজনে স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন ইটনা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দিদার আলম খাঁর নেতৃত্বে। এছাড়াও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোঃ রুমান মিয়া, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নাহিদ মিয়া সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে মাওলানা রাকিব ঠাকুর আল হাবিবী বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মোনাজাতে শহীদদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছাত্রদলের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
www.daynik36july.com