October 28, 2026, 10:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নিলো

জি এম সেলিম ইমরান সাহস

 

জি এম সেলিম ইমরান সাহস
কেশবপুর প্রতিনিধি

 

 

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে সোনার গহনা ও টাকা লুট করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মনিহার সিনেমা হলে এ ঘটনাটি ঘটে। হলের স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। লতা নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন লতা শিকদার তার প্রেমিকের সাথে মনিহার প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসেন। সিনেমা দেখাকালীন সময়ে প্রেমিক অজ্ঞান করার ওষুধ অথবা চেতনানাশক স্প্রে করে তাকে অজ্ঞান করে সোনার গহনা, টাকা ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে সিনেমা হলের স্টাফরা লতাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মৌসুমি আক্তার জানান, চিকিৎসাসেবার পর লতার শারীরিক অবস্থার কিছুটা উন্নত।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন