October 28, 2026, 10:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বদলি আদেশকে বৃদ্ধা আঙুল দেখিয়েদায়িত্বে অটল! কিশোরগঞ্জ রেলওয়েতে উত্তেজনা চরমে!!

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
Oplus_0

তারিখ: ১৮ জুলাই ২০২৫
মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

বাংলাদেশ রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব), সিআরবি চট্টগ্রাম থেকে ১৬ জুলাই ২০২৫ তারিখে জারিকৃত এক দপ্তরাদেশে প্রশাসনিক স্বার্থে জনাব আনিসুজ্জামান, এসএসএই (পথ), কিশোরগঞ্জকে নরসিংদীতে এবং জনাব মোঃ জুলহাসকে এসএসএই (পথ), নরসিংদী থেকে কিশোরগঞ্জে বদলি করা হয়।

তবে আদেশ জারি হওয়ার পরও জনাব আনিসুজ্জামান কিশোরগঞ্জ রেলওয়ে বিভাগে দায়িত্বে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের আশীর্বাদে বদলি আদেশ কার্যকরে বাধা সৃষ্টি করছেন।

এমন অবস্থায় রেলওয়ের সাধারণ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তারা বলছেন, সরকারি আদেশ অমান্য করে কোনো কর্মকর্তা নিজের সুবিধামতো অবস্থান বজায় রাখতে পারেন না। এটি রেলওয়ের শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর বড় আঘাত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ‘‘আদেশ জারি হওয়ার পরও যদি কেউ দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে সেটা অসাংবিধানিক। বিষয়টি দ্রুত ব্যবস্থা না নিলে পুরো অফিসে অস্থিরতা তৈরি হতে পারে।’’

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে কিশোরগঞ্জ রেলওয়ের শ্রমিকরা বলছেন, ‘‘যার যেখানে বদলি, তাকে সেখানেই যেতে হবে। না হলে রেল বিভাগের অভ্যন্তরীণ নিয়মনীতির উপর জনগণের আস্থা হারাবে।’’

উল্লেখ্য, দপ্তরাদেশ নং-৫৪.০১.১৫০০.১১৪.১৭.০২৮.১৯ অনুযায়ী, বদলি আদেশ কার্যকর না হওয়া পর্যন্ত দুজন কর্মকর্তাই পূর্বের দায়িত্ব বহাল রাখবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় মহল।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন