কিশোগন্জের ইটনায় ৭ দফা দাবিতে আজ জামায়াতে ইসলামী বাংলাদেশ ইটনা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
কিশোরগন্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত।
আসছে আগামী ১৯ জুলাই রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফলভাবে বাস্তবায়ন ও এতে যোগদানের লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইটনা উপজেলা শাখার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর মিছিলটি ইটনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইটনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তার পাশে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিল ও সংকিপ্ত আলোচনা
সভাপতিত্ব করেন
হাফেজ মাওলানা আবুল হোসাইন সাহেব, আমির, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইটনা উপজেলা শাখা।
উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী বাংলাদেশ ইটনা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম সাহেব।
জামায়েতে ইসলামি বাংলাদেশ ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এ, কে,এম, নুরুল্লাহ সাহেব।
জামায়েত ইসলামি বাংলাদেশ ইটনা উপজেলা শাখার ওলামা ও মাশায়েখ বিভাগ সেক্রেটারি ক্বারী মাওলানা আজিজুল হক সাহেব।
জামায়েত ইসলামি বাংলাদেশ ইটনা উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল সাহেব।
আরিফুল ইসলাম মীর — অফিস সম্পাদক
হাফেজ শফিকুল ইসলাম টিপু — সেক্রেটারি, যুব বিভাগ
ইটনা সদর ইউনিয়নে যুব বিভাগের সভাপতি মোঃ জিয়াউর রহমান
হাফেজ আব্দুনুর সাহেব।
সহ-সভাপতি, ইটনা সদর ইউনিয়ন
শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম সাহেব এবং
জামায়াতের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা।
আলোচনায় জামায়েতে ইসলামি বাংলাদেশ ইটনা উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আবুল হোসাইন সাহেব বলেন, “১৯ জুলাই ঢাকার জাতীয় সমাবেশ ইসলামী আন্দোলনের জন্য এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। এই সমাবেশে ব্যাপক উপস্থিতির মাধ্যমে ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করতে হবে।”
তাঁরা আরও বলেন, “যারা সরাসরি ঢাকায় যেতে পারবেন না, তারা যেন দোয়ার মাধ্যমে সমাবেশের সফলতার অংশীদার হন।”
প্রসঙ্গত, এই জাতীয় সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপনের প্রত্যাশা করছে দলটি।
সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব।
আলোচনা শেষে মাওলানা ক্বারী মীর আজিজুল হক সাহেব এক আবেগঘন মোনাজাত পরিচালনা করেন, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের সফলতা এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।
এবং মোনাজাতের মাধ্যমে উক্ত মিছিল ও সংকিপ্ত আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
www.daynik36july.com