October 28, 2026, 7:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রামে চাঁদা দাবী করা সেই জামায়াত নেতা সাময়িক বহিস্কার

আসাদুজ্জামান

 

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম: ১৯.০৭.২০২৫ খ্রি.

 

 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে চাঁদা দাবি করা সেই জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো.আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি। সম্প্রতি তার বিরুদ্ধে ২০১৩ সালের জামায়াতে ইসলামীর রাজীবপুর উপজেলা শাখা কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলা থেকে ব্যবসায়ীকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে। এ–সংক্রান্ত ১ মিনিট ২১ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ড এবং ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আজ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে বহিস্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ায় উপজেলা জামায়াত নেতা মো. আনিসুর রহমান ভূয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছে এবং বাবু নামক এক ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি প্রদানের আশ্বাসে ৫০ হাজার টাকা দাবি করে মর্মে রিপোর্ট প্রকাশিত হলে তা দায়ীত্বশীলদের দৃষ্টিগোচর হয়। সংগঠন প্রাথমিক খোঁজ খবর নিয়ে উক্ত অভিযুক্তকে সাময়িক অব্যাহতি প্রদান করে।’
রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.আজিজুর রহমান বলেন, জেলা জামায়াত আমীরের নির্দেশক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত আনিসুর রহমান জামায়াতের কোন নেতা নন, তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মি মাত্র। তবুও বিভিন্ন সংবাদপত্রে আনিসুর রহমানকে জামায়াতের নেতা উল্লেখ্য করায় সংগঠন তার বিরুদ্ধে তদন্ত চলমান রেখেছে।
এ বিষয়ে সদ্য বহিস্কৃত জামায়াত নেতা আনিছুর রহমান প্রতিনিধিকে বলেন, ‘বহিস্কারের নোটিশ আমি এখনো পাইনি। দল থেকেও আমাকে জানানো হয়নি।’

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন