মোঃ মনির হোসেন
ভোলা সদর প্রতিনিধি | ৩৬ জুলাই, ২০২৫
ভোলায় আজ জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন,
“এই দেশে এখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন বেড়েই চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব ঘটনা আমলে নিচ্ছে না। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হলে এসব খুন-গুমের দ্রুত বিচার প্রয়োজন।”
নেতারা আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং বিচারহীনতার বিরুদ্ধে আওয়াজ তুলতেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি।
স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি ভোলায় নতুন রাজনৈতিক উত্তেজনার বার্তা দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
www.daynik36july.com