October 27, 2026, 10:42 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়া মালুমঘাট সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত একাধিক

শওকতুল ইসলাম
Oplus_0

 

 

শওকতুল ইসলাম

প্রতিনিধি চকরিয়া,কক্সবাজার

 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশন এলাকায় যাত্রীবাহী একটি বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও জিপ চালকসহ একাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত ফরিদুল ইসলাম (৪৬) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার মৃত আবদুল গনি সওদাগরের পুত্র। আহতরা হলেন, একই এলাকার আহমদ হোসেনের পুত্র শেকাব উদ্দিন সাকিব (২০) এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র জিপচালক আবদুল হাকিম (৪৫)।

 

 

 

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশনে সন্ধ্যার দিকে বিপরীতমুখী বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপের এক যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন