October 29, 2026, 9:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পলাশে শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা।

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি

 

 

জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে স্মরণসভা করেছে নরসিংদীর পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্রদল। আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এই স্মরণ সভা পালন করে সংগঠণটি।

পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল এর সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভুইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহবায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব, শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাত হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্মরণ সভায় শক্তিতে রুপান্তরিত করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন তারা।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন