October 28, 2026, 11:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি

 

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহারখোলা এলাকায় নদীর পাড়ে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীর পাড়ে হাঁটতে গেলে জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি মির্জারচর নৌ ফাঁড়িকে অবহিত করেন।

খবর পেয়ে মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তিনি জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা ও মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এসআই নুরুজ্জামান আরও জানান, মরদেহের পরনে থাকা পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন