October 28, 2026, 9:07 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

স্বামীর বকাঝকার পরিণতি ফরিদগঞ্জে মা-মেয়ের একসাথে বিষপান।। মেয়ের মৃত্যু, বেঁচে আছেন মা

এনামুল হক খোকন পাটোয়ারী

 

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি

 

 

চাঁদপুরের ফরিদগঞ্জেে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে একসাথে বিষপান করলেন মা ও মেয়ে। শেষ পর্যন্ত মেয়েটি জীবিত ফিরতে পারলেন না, তবে বেঁচে রয়েছেন মা। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রাঢ়ী বাড়িতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। বিষপানে মৃত্যুবরণকারী জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে

জানা যায়, পারুল বেগমের স্বামী জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে তিনি তার স্টেশনারি দোকানে চলে যান। এই বকাঝকার কারণে রাগে- ক্ষোভে-অভিমানে মা ও মেয়ে একসাথে বিষপান করেন। পরিবারের কেউ প্রথমে টের না পেলেও পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় । এতে জান্নাত আক্তারকে আর জীবিত ফেরানো যায়নি। জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মৃত্যুশয্যায় রয়েছেন পারুল বেগম। জান্নাতের মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়নাল। পুলিশের কাছে ঠিকানা ও তথ্য দিতে টালবাহানা করেন, এমনকি অসংলগ্ন কথাবার্তাও বলেন। এতে সন্দেহ তৈরি হলে এসআই সুজন নন্দী ও পরে ফরিদগঞ্জ থানার এস আই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন