October 28, 2026, 7:28 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গোয়ালন্দ পুলিশি অভিযানে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

আক্কাস আলী খান
Oplus_0

 

আক্কাস আলী খান
রাজবাড়ী, বালিয়াকান্দি প্রতিনিধি

 

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ একজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ী হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়া গ্রামের মৃত নিয়ামত আলী মোল্লা ওরফে দৌলতদিয়া সামচু মাষ্টার পাড়ার বাসিন্দা পালিত পিতা ছলেমান শেখের ছেলে মো. ফজলে রাব্বি (২০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোয়ালন্দ থানার দৌলতদিয়া পূর্ব পাড়া পুলিশ বক্সের সামনে হতে তাকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আক্কাস আলী খান
রাজবাড়ী, বালিয়াকান্দি প্রতিনিধি
তারিখঃ ১৫/০৭/২৫

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন