October 27, 2026, 8:51 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত সদস্য আটক

শওকতুল ইসলাম
Oplus_0

 

শওকতুল ইসলাম

প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই
চকরিয়া, কক্সবাজার।

 

বিশ্বস্তসূত্র খবর পেয়ে গত রবিবার(১৩ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে নগদ ১৪ লাখ টাকা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ বাহিনী।

সেনাবাহিনীর পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
ক্যাম্প-১১-এর সি/৬ ব্লকে মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে ডাকাতদলের অবস্থানের খবর নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—মো. আনাস (৩০), মনসুর (৩২), ইয়াসের আরাফাত (৩৫) ও কেফায়েত উল্লাহ (৩৫)।
তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) উদ্ধার করা হয়েছে, যা মিয়ানমার সেনাবাহিনী সাধারণত ব্যবহার করে।

সেনাবাহিনী আরও জানায় নবী হোসেন গ্রুপ অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে অস্ত্র লেনদেনের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।
তারা স্বীকার করেছেন যে, নবী হোসেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

নবী হোসেন বর্তমানে আরসার কমান্ডার এবং আরসিপিআরের প্রধান দিল মোহাম্মদের অধীনে ক্যাম্প-৮ (ইস্ট) এলাকায় সক্রিয়। ২০২৩ সালে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে তিনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
উদ্ধার করা অস্ত্রটি তার আস্তানায় নেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানায় সেনাবাহিনী।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন