October 28, 2026, 6:59 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সোহাগ হত্যাকাণ্ডে শোক প্রকাশ ও আর্থিক সহায়তা প্রদান বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি

কাশেম হাওলাদার

কাশেম হাওলাদার বরগুনা প্রতিনিধি:

পুরান ঢাকার ব্যবসায়ী এবংরগুনার পাথরঘাটা উপজেলার কৃতি সন্তান লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে তিনি সরেজমিনে নিহত সোহাগের পরিবারের পাশে দাঁড়াতে যান এবং পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় অংশ নেন।

জনসভায় সোহাগের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে দিনের আলোয় নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছি—কেউ যেন আর এমন নিষ্ঠুর কাজ করতে না পারে।”

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এসেছি এই শোকাহত পরিবারের পাশে থাকতে। সোহাগ শুধু আমাদের দলের একজন কর্মীই ছিলেন না, তিনি ছিলেন এক সংগ্রামী ও সাহসী তরুণ। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আমরা দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা পরিণত হয় এক শোকাবহ পরিবেশে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন