October 27, 2026, 5:39 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

জি এম সেলিম ইমরান সাহস
Oplus_0

 

জি এম সেলিম ইমরান সাহস
যশোর প্রতিনিধি -দৈনিক৩৬জুলাই

 

 

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি একটি কোম্পানির ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা আখতার হোসেন জানান, শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পি নামে এক যুবক বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরবর্তীতে বিপুল সেই সুমাইয়াকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাপ্পি তাদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এমনকি কয়েকবার বাড়ির সামনেও বোমাবাজি করেন তিনি।

আখতার হোসেন আরও জানান, শনিবার রাতে বাপ্পি মোবাইল ফোনে বিপুলকে ডেকে নিয়ে যায়। পরে বাপ্পি ও তার লোকজন মিলে বিপুলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওয়ার্ডে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন