October 28, 2026, 6:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাদকে ভাসছে কুড়িগ্রাম, রাতের সেনা অভিযানে ১ মণ গাঁজা উদ্ধার 

আসাদুজ্জামান
Oplus_0

 

আসাদুজ্জামান , কুড়িগ্রাম: প্রতিনিধি

১৩-০৭-২০২৫

 

ভারতের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। জেলার বিভিন্ন সীমান্ত রুটে নিয়মিত চলে মাদক কেনাবেচা। আইনে শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানেও বেপরোয়া এই জেলার মাদক ব্যবসায়ীরা। মাদকের করাল গ্রাসে যুব সমাজ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে তখন চলছে সেনাবাহিনীর নিয়মিত অভিযান। সেই অভিযানের অংশ হিসেবে জেলা শহরের সুজামের মোড় এলাকায় ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারি।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, মাদকের উৎস ধ্বংস না করে, অভিযান চালিয়ে মাদক কারবারিদের প্রায় আটক করা হয় কিন্তু কিছুদিন পরে তারা ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। এভাবে চলতে থাকলে মাদক নির্মূল সম্ভব নয়। এদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নিতে হবে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গিয়েছে। সেনাবাহিনীর এই মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে। #
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন